অহিদুল ইসলাম অভি | ০৭:১৫ পিএম, ২০২৫-১০-০২
মো: নাজিম আল হাসান
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কালাপাকুজ্যা ইউনিয়ন শাখার উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোফাচ্ছেল হক মারুফ, অর্থ সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ আহরার এবং সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাইন উদ্দিন ও মাওলানা মাসুদুর রহমান। তাদের পরিচালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন শিবিরবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইসমাইল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ হারুনুর রশিদ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলাল বিন মোত্তালিব।
অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির নেতৃত্বে ইউনিয়নে ইসলামী কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং ইমামদের ঐক্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited