সিয়াম | ১১:৩৬ পিএম, ২০২৫-১০-০১
মো: নাজিম আল হাসান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবিব আজম। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে তারা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম বৃহৎ উৎসব। রাঙামাটি সম্প্রীতির জেলা, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে। দুর্গাপূজায় জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রতিটি পূজামণ্ডপে ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
এ সময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, “পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট। পূজা উপলক্ষে বিশেষ টহল, মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। জনগণকে অনুরোধ করছি, কোনো সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”
অন্যদিকে জেলা পরিষদ সদস্য হাবিব আজম প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “হিন্দু সম্প্রদায়সহ রাঙামাটির সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় পাহাড়ে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে।”
পরিদর্শনকালে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এ বছর রাঙামাটি জেলায় শতাধিক পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন। প্রশাসনের কঠোর নজরদারি ও সহযোগিতার ফলে রাঙামাটিতে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited