সিয়াম | ০৫:৩৪ পিএম, ২০২৫-০৯-২৮
মেহেদী হাসান
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা চলছে। এতে করে গতকাল শনিবার সকাল থেকেই জনজীবন স্থবির হয়ে আছে।
আজ রোববার সকালেও শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। শহরে প্রতিটি অলিগলিতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।
সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জরুরি প্রয়োজনে চলাচল করছেন লোকজন। দোকানপাট বন্ধ রয়েছে, তবে শহরের শাপলা চত্বরে দু’একটি খাবার হোটেল খুলতে দেখা গেছে।
গতকাল শনিবার ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে ১৪৪ ধারা উপেক্ষা করেই সংঘর্ষ বাঁধে।
গতরাতে সংঘর্ষের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও পেইজ ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে রাতভর আতঙ্ক বিরাজ করেছে। বিভিন্ন আইডি দিয়ে ইন্দোনেশিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে উসকে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে একটি মহল।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরেরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited