নাজিম আল হাসান | ০৪:২৫ পিএম, ২০২৫-০৯-২৮
রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ।
সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় আসন্ন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব এবং খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম সবসময় সম্প্রীতির আবাসভূমি। তাই কোনো মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। এ ধরনের অপচেষ্টা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তাই প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ বলেন, “রাঙামাটি সবসময় শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। আমরা চাই, আগামী দিনগুলোতেও সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবেন। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তবে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—রাঙামাটিতে কোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, এবং কেউ এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited