নিজস্ব প্রতিবেদক | ০১:৫০ এএম, ২০২৫-০৯-২৪
মো: নাজিম আল হাসান
লংগদু সরকারি মডেল কলেজে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ উসমান গনি। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর কলেজের শিক্ষক পরিষদ, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অধ্যক্ষ উসমান গনি বলেন, কলেজের সুনাম ধরে রাখা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা তার অন্যতম অঙ্গীকার। তবে এটি কোনো ব্যক্তির একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তক নয়; নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে গড়ে উঠতে হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সভাপতি, অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা নবনিযুক্ত অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে কলেজ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অধ্যক্ষ উসমান গনি শিক্ষার মানোন্নয়ন, সহপাঠক্রমিক কার্যক্রমের সম্প্রসারণ, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও শান্তিপূর্ণ শিক্ষা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
শেষে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited