অহিদুল ইসলাম অভি | ০১:২২ এএম, ২০২৫-০৯-২৪
মো: নাজিম আল হাসান
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়ন নিশ্চিতে সেনাবাহিনীর অঙ্গীকারের অংশ হিসেবে বাঘাইহাট জোন সদরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, হেডম্যান ও কারবারিরা অংশ নেন।
সভায় নবাগত ১৪ বেঙ্গল জোন কমান্ডার লে. কর্নেল মনির এবং বিদায়ী সিক্স বেঙ্গল জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা উপস্থিত ছিলেন। এসময় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকরা মতবিনিময়ে অংশ নেন।
আলোচনায় বক্তারা পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি, শান্তি-সম্প্রীতি বজায় রাখা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মনির বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। আমরা সবসময় জনগণের পাশে থেকে কাজ করব।”
বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতবিনিময় সভা শেষে সেনাবাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited