নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৩ পিএম, ২০২৫-০৯-০৪
হ্রদ নির্ভর পার্বত্য রাঙামাটির সাধারণ মানুষের আইনী সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে নতুন ল’চেম্বারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিজার্ভ বাজার জামে মসজিদের নতুন মার্কেটের দ্বিতীয় তলায় “অ্যাডভোকেট মোখতার আহম্মদ এন্ড এসোসিয়েটস্” নামের এই ল’চেম্বারের শুভ উদ্বোধন করেন রাঙামাটির প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: হারুন অর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, নোটারি পাবলিক আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট ফরহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আহম্মেদ, শিক্ষানবিস আইনজীবী আবু তালেবসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নতুন মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় সহজপ্রাপ্য আইনগত সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ল’চেম্বারের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে তাদের প্রয়োজনীয় আইনী সেবা পাবেন।”
অনুষ্ঠান শেষে অতিথিরা রাঙামাটির জনসাধারণের কল্যাণে এ উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন ল’চেম্বারের সফলতা কামনা করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited