গোলামুর রহমান-লংগদু | ০২:১৯ পিএম, ২০২৫-০৯-০৪
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে জমকালো আয়োজনে র্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে লংগদু সদর হাসপাতালের ঘাট থেকে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলাের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় এবং জাতীয় পতাকা উত্তলন করে সভার সূচনা করে হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হেসেনের সভাপতিত্বে, এতে সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সিনয়র যুগ্ম সম্পাদক আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন,
বিশেষ অতিথি জেলা বিএপির সিনিয়র সহ সভাপতি আবু নাছের, সাইফুল ইসলাম সাকিল সাংগঠনিক সম্পাদক সহ জেলা উপজেলার নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ছাত্র এবং জনতার বিপ্লবের মনের ভাষা সবাইকে বুঝতে হবে, দলের সভাপতি সাধারণ সম্পাদক হয়ে কেউ যেনো চাঁদাবাজি দখলদারে লিপ্ত না হয়। এধরনের চিন্তা কেউ করলে দল তা বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিবে। এছাড়াও তারা বলেন দেশে পি আর নির্বাচনের নামে অশান্তির পায়তারা চলছে। আমরা কোন অবস্থায় পি আর নির্বাচন চাইনা। এসময় তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে দীপু তালুকদারকে প্রার্থী হিসেবে ঘোষণা করলে বিপুল ভোটে দল এগিয়ে যাবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited