আলমগীর মানিক | ০৮:৩৩ পিএম, ২০২৫-০৮-২৭
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (হিট) শীর্ষক প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী বাংলাদেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) একটি গবেষণা প্রকল্প প্রতিযোগিতার মধ্যে দিয়ে পেয়েছে।
বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় গবেষণা ফান্ডিং এর জন্য প্রতিযোগিতা করে রাবিপ্রবি একটি গবেষণা প্রকল্প জমা দিয়ে একটিই অ্যাওয়ার্ডেড হয়েছে (সফলতার হার ১০০%)।
আজ ২৭ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে এবিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়ের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited