আলমগীর মানিক | ০৬:২৩ পিএম, ২০২৫-০৮-২৫
আলমগীর মানিক
রাঙামাটি শহরের রোববার সড়ক দূর্ঘটনায় যুবক নিহতের ঘটনার পর উক্ত ঘটনাস্থল বায়তুশ শরফ ও পেট্টোল পাম্প সম্মুখের সড়কের দুই ধারে গতিপ্রতিরোধকের জন্য রাম্বুক স্ট্রিপ, জেব্রাক্রসিং নো-পার্কিং সাইন সিগন্যাল স্থাপনের পাশাপাশি ফুটপাত উদ্ধারপূর্বক মেরামত করার উদ্যোগ নিয়েছে রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ।
সোমবার সকালে দূর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা উক্ত কার্যক্রম বাস্তবায়নে তার অধীনস্থদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
এসময় তিনি বলেন, রোববার (২৪ আগষ্ট-২০২৫) দুপুরে সংঘঠিত মর্মান্তিক দূর্ঘটনাটি আমার মনে খুবই কষ্ট লেগেছে। তাই আমি ঘটনাস্থলটি পরিদর্শন করতে এসেছি। এখানে এসে দেখলাম এখানে একটি মাদ্রাসার পাশাপাশি ট্রাক টার্মিনালের শ্রমিকদের আনাগোনা রয়েছে।
মাদ্রাসায় প্রতিনিয়তই কোমলমতি শিশুদের আসা-যাওয়া এবং ট্রাক শ্রমিক, ব্যবসায়িদের চলাচল থাকার পাশাপাশি এখানের ফুটপাত দখলে রাখায় রাস্তা সংকুচিত হয়ে যায়। তাই অনাকাঙ্খিত দূর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনাগুলো ঘটছে।
বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় রাঙামাটি সড়ক বিভাগের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে বায়তুশ শরফ ও পেট্টোল পাম্প সম্মুখের সড়কের দুই ধারে গতিপ্রতিরোধকের জন্য রাম্বুক স্ট্রিপ, জেব্রাক্রসিং নো-পার্কিং সাইন সিগন্যাল স্থাপনের পাশাপাশি ফুটপাত উদ্ধারপূর্বক মেরামত করার উদ্যোগ নিয়েছি আমরা।
জনাব সবুজ চাকমা জানান, খুব দ্রুত এসব কাজ বাস্তবায়নের জন্য আমার অফিসের সংশ্লিষ্ট্যদের নির্দেশনা প্রদান করেছি।
খুব শীঘ্রই পথচারি চলাচল নির্বিঘ্ন করতে ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকা ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হবে বলেও জানিয়েছেন রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited