নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৬ পিএম, ২০২৫-০৮-০৯
নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।
দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে গত বছর সামাজিক মাধ্যমে আক্ষেপ করেছিলেন এই কৃতি ফুটবলার।
এবার এই ফুটবলারের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। রাঙামাটিতে তাকে একটি বাড়ি করে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কবে নাগাদ কাজ শুরু হবে সেটা নিয়ে অবশ্য এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, আজ (শনিবার) মিরপুরের হোম অব ক্রিকেটে অবস্থিত বিসিবি কার্যালয়ে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল তিনটায় শুরু হয়ে সভা চলেছে ৮টা পর্যন্ত। বিপিএল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকের সভার এজেন্ডায়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited