আলমগীর মানিক | ১১:৫৭ পিএম, ২০২৫-০৮-০৫
আলমগীর মানিক
ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও টানাবৃষ্টিকে কাপ্তাই হ্রদের পানি হু-হু করে বাড়ছে। এতে করে নিন্মাঞ্চলের ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করে দুই-থেকে তিন ফুট পর্যন্ত পানি উঠে গেছে।
ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ বিপদসীমার অতি নিকটে পানির স্তর চলে আসায় কর্ণফুলী পানি বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই বাধেঁর ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে তুলে দেড়ফুট পর্যন্ত খুলে দিয়েছে।
এতে করে প্রতি সেকেন্ডে ২৯ হাজার কিউসেক পানি অবমুক্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
এছাড়াও নিয়মিতহারে জল বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৩২ হাজার কিউসেক পানি।
কাপ্তাই হ্রদের পানির অতিবৃদ্ধিতে পরিস্থিতির আলোকে বর্তমানে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে সর্বমোট ৬১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিস্কাসিত হচ্ছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির স্তর মাপা হয়েছে ১০৮.৫৫ এমএসএল। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ এমএসএল।
এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে বলে জানিয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited