নিজস্ব প্রতিবেদক | ০১:১৯ এএম, ২০২০-১১-২৬
লামা বন বিভাগের তৈন রেঞ্জের একটি নিলামে কয়েক কোটি টাকা মূল্যের বনজসম্পদ মাত্র ৬২ লাখ টাকায় হাতিয়ে নিয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। নিকোজিশনের নামে এরা ২২ লাখ ৪৫ হাজার টাকা ভাগাভাগি করে দিয়েছে অন্যান্য অংশগ্রহণকারীদের। মঙ্গলবার (২৪ নভেম্বর) তৈন রেঞ্জে এ ঘটনা ঘটে।
অনুসন্ধানে জানা গেছে, লামা বন বিভাগের আওতাধীন বিভিন্ন রেঞ্জ, স্টেশন, বিটে জব্দ হওয়া, ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছপালা ও বিভাগীয় পর্যায়ে আহরিত কাঠ এবং সামাজিক বনায়নের আওতায় সৃজিত ব্লকউড বাগানের মার্কিং করা গাছগুলি নিলামের মাধ্যমে বিক্রয় করার জন্য গত জুন মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, এ নিলামে অংশগ্রহণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, কুতুব উদ্দিন সওদাগর, লামার মোঃ সেলিমসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি। এরা নিলামে প্রভাব বিস্তার করেন। যার কারণে কয়েক কোটি টাকা মূল্যের বনজসম্পদ চলে যায় গুটিকয়েক প্রভাবশালীর দখলে। তবে বিভাগীয় বন কর্মকর্তা জানান, নিলামকালে কেউ প্রভাব বিস্তার করেনি।
নিলাম গ্রহীতাদের একজন মোঃ সেলিম জানান, তারা কয়েকজনে মিলে ৬২ লাখ টাকা বনজসম্পদগুলি নিলামে নিয়েছেন। তবে লামা বিভাগীয় বন কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত কত লক্ষ টাকার নিলাম হয়েছে তা হিসাব করা হয়নি। বন বিভাগের অন্য একটি সূত্র জানায় সামাজিক বনায়নের মেয়াদোত্তীর্ণ ব্লকউড বাগানের গাছের নিলাম মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
তৈন রেঞ্জ কর্মকর্তা জানান, সামাজিক বনায়নের গাছ ও বিভাগীয় পর্যায়ে আহরিত, ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং জব্দকৃত কাঠগুলি তাঁর দপ্তরে নিলাম অনুষ্ঠিত হয়। তবে নিলাম সর্বমোট নিলাম মূল্যের বিষয়টি তাঁর জানা নেই।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited