মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় রাজস্থলীর উক্যচিং মারমার অবস্থা আশঙ্কাজনক


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৬ এএম, ২০২৫-০৭-২২

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় রাজস্থলীর উক্যচিং মারমার অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার দূর্ঘনায় অগ্নিদগ্ধ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার বাসিন্দা, উসাইমং মারমার ছেলে উক্য চিং মারমার (১৪) অবস্থা আশঙ্কাজনক। 

উক্য চিং মারম মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৭মশ্রেণীর ছাত্র, তার পিতা উসাইমং রাজস্থলী উপজাতীয়  আবাসিক স্কুলের কৃষি শিক্ষক। 

উক্যচিং মারমার মাশি মিলি মারমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার বাগিনা শতভাগ অগ্নিদগ্ধ  হয়েছেন। সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া ও আর্শীবাদ করার আর্জি জানিয়েছেন।