আলমগীর মানিক | ০৫:১৫ পিএম, ২০২৫-০৭-২১
আলমগীর মানিক
অন্তবর্তী সরকারের নিলির্প্ততায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানকে নানা কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।
সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকদল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান।
জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়ার সভাতিত্বে ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও অ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু।
এসময় শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন- আমাদের সাবধান হতে হবে। কিছুদিন আগে জন্ম নেওয়া একটি দল দেশনায়ক তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্পর্কে যে কটুক্তি করেছে, তার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। গণতান্ত্রিক সভ্যতার ইতিহাসে কিভাবে রাজনীতির রীতি-নীতি চর্চা করা হয়, আর আমরা কি দেখতে পাচ্ছি। তিনি আরো বলেন, বিএনপিকে এগিয়ে যেতে হবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited