আলমগীর মানিক | ০১:৩৪ এএম, ২০২৫-০৭-০৮
দূর্গম পাহাড়ি অঞ্চল থেকে সংগ্রহ করে রাঙামাটি শহর হয়ে পাঁচারের সময় গাঁজার বস্তাসহ দুই পাহাড়ি যুবককে আটক করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) বিকেলে শহরের হ্যাপিরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন উৎপল চাকমা (২৫) ও রাজন চাকমা (৩০)। তারা রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হ্যাপিমোড় এলাকার টেলিটক কাস্টমার কেয়ারের বিপরীত পাশে সড়কে ওঁত পেতে থেকে অভিযান চালানো হয়।
অভিযানে সন্দেহজনকভাবে চলাচলকারী চট্টগ্রাম-থ-১৪-০৪৩০ নাম্বারের একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে অটোরিকশায় থাকা দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ডিবির ওসি দৌস মোহাম্মদ জানান, “আটককৃতরা ব্যবসায়িক উদ্দেশ্যে গাঁজা সংগ্রহ করে শহরের বাইরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদের মাদকসহ আটক করতে সক্ষম হই।"
তিনি আরও বলেন, "আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালানের ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
রাঙামাটি শহরের মতো একটি পর্যটন শহরে এ ধরনের মাদক চক্রের সক্রিয়তা স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited