কারিতাসের উদ্যোগে রাজস্থলীতে লাউদাতো'সি সপ্তাহ উদযাপন


আইয়ুব চৌধুরী    |    ০২:১৪ এএম, ২০২৫-০৫-২৯

কারিতাসের উদ্যোগে রাজস্থলীতে লাউদাতো'সি সপ্তাহ উদযাপন

রাজস্থলী উপজেলায় বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশ, সিপিপি পিএইপি ২ প্রকল্পের উদ্যাগে তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের লাউদাতো'সি সপ্তাহ ২০২৫ উদযাপন।

 

 এ উপলক্ষে ২৮মে   কারিতাসের  সিপিপিপিএইপি ২ প্রকল্পের মাঠ কর্মকর্তা  মামুন সিকদারের  সভাপতিত্বে  আলোচনা সভা ও ফলজ চারা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি অফিসার- শাহারিয়াজ বিশ্বাস, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা   মো. আবুল খায়ের, তাইতংপাড়া উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক  তড়িৎ বড়ুয়া, সহকারী  সোহাগ প্রমুখ।

 

লাউদাতোসি মুল সুরের আলোকে 'ধারিত্রীর জন্যআশা জাগানো' তুলে ধরেন  -ফরহাদ আজিম (জেপিও মিল),সিপিপি পিএইপি২ কারিতাস,বান্দরবান, এবং   সকল মাঠ সহায়ক বৃন্দ।

এসময় বিভিন্ন শ্রেণীর  ৫০ জন ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন। 

 

 

এতে পরিবেশ সংরক্ষণে, বৃক্ষ রোপন, ধরণীর সেবা, বৃক্ষ রোপন এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।

 

আলোচনা শেষে ৫০ জন ছাত্র ছাত্রীদের মাঝে জন প্রতি ২ টি করে  ১০০  ফলজ চারা  ও স্কুলের জন্য ২০টি চারা বিতরণ করা হয়। এবং বিদ্যালয় প্রাঙ্গানে ফলজ চারা লাগানো হয়।