আলমগীর মানিক | ০৩:৪৪ এএম, ২০২৫-০৪-২১
আলমগীর মানিক
আগামী নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন বলেছেন, জনগনের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে আগামী নির্বাচন কখন হবে। জনগনের ইচ্ছা ও অভিপ্রায় যেদিকে জোড়ালো হবে সরকার সেদিকে নজর দিবে। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ ঘোষনা করেছেন সেই অনুযায়ী নির্বাচন করার জন্য সরকার কাজ করছে।
রোববার রাঙামাটিতে কওমী ওলামা পরিষদ আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব মন্তব্য করেন। রোববার সন্ধ্যার পর থেকে এই সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সীরাত সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্ঠা বলেন, বাংলাদেশে সংখ্যালগু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি এই ধরনের মিথ্যা তথ্য ভারত বহুদিন ধরেই প্রতিনিয়তই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারতসহ বিশে^ যেকোনো স্থানেই মুসলিমদের উপর নির্যাতন চালানো হলে বাংলাদেশ সেসকল ঘটনার নিন্দা জানানো অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশে সংখ্যালগুরা নির্যাতিত হচ্ছে বলে যে অভিযোগ জানানো হয়; সেগুলোর কোনো ভিত্তি নাই বলেও বলেছেন ধর্ম উপদেষ্টা।
ড. খালিদ আরো বলেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমাম মোয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে গুরুতর অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের জন্য, ছাগল পালন বা ক্ষুদ্র কৃষিঋণ প্রদান করছি।
এই ঋণ গ্রহণের জন্য তাদের কোনো জামানত বা সুদ প্রদান করতে হচ্ছে না। ইতোমধ্যে অনেক ইমাম মোয়াজ্জিনকে এই ঋণ প্রদান করা হয়েছে এবং জুন পর্যন্ত আরো অনেককে তা প্রদান করা হবে।
বাংলাদেশ কওমী ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সিরাত মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: শরীয়ত উল্লাহর সভাপতিত্বে মাহফিলে রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোখতার আহাম্মেদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আলেম ওলামারা মঞ্চে উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited