নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ পিএম, ২০২৫-০৪-১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সাজেক সড়কের কিয়াংঘাট এলাকায় পর্যটকবাহী শান্তি পরিবহনের বাস ও মাহিন্দ্রা গাড়ী মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা ড্রাইভারসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে বাঘাইহাট বাজার থেকে সাজেকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুমেন চাকমা জানান সাজেক গামী পর্যটক বোঝাই মাহিন্দ্রা ও চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাস সাজেক সড়কের কিয়াংঘাটের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাহিন্দ্রা গাড়ীটি দুমড়েমুচড়ে যায় ফলে ড্রাইভার সহ ৬ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছেন।
পরে স্থানীয় পাহাড়ি ও শান্তি পরিবহনের যাত্রীরা তাদের উদ্ধার করে সেনাবাহিনী সহায়তায় দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সাজেক থানার পুলিশ পরিদর্শক কানক সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেন নি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited