নিজস্ব প্রতিবেদক | ০১:৫৬ এএম, ২০২৫-০৩-১৬
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামের উলামং মারমার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই ঘটনা ঘটেছে। এসময় ৮ থেকে ১০ জন ডাকাত উলামং মারমার বাসায় ডুকে মারধর করে এবং বাড়িতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, তিনি জানান উলামং মারমা কাপ্তাই নতুন বাজারের একজন ব্যবসায়ী। ডাকাতির ঘটনায় তার বাড়ির মূল্যবান জিনিস নগদ টাকা লুট হয়েছে। এবিষয়ে থানায় জানানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
এদিকে রাইখালীতে ভয়াবহ এই ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited