নিজস্ব প্রতিবেদক | ০২:০৭ এএম, ২০২৫-০৩-১৫
শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ ইং তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম মংলাই পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী বিকেল ৫ ঘটিকায় মংলাই পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে মাতাল অবস্থায় আটক করা হয়।
অভিযান শেষে সেনাবাহিনী ০৬টি গাদা বন্দুক, কিছু গোলাবারুদ ও ৩ বোতল দেশীয় মদ উদ্ধার করে।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালিত হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited