আলমগীর মানিক | ০৫:০১ পিএম, ২০২৫-০৩-০৫
‘বিশ্ব দেখলো হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প/ বাংলার আকাশে লিখে দিলো সে আকাশ জয়ের গল্প/ এই উড়ে চলা- তার স্বপ্ন জয়ের পর্ব।’ এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যোমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক *জনাব তারেক রহমান*-এর নির্দেশনায়— নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার'-এর একটি প্রতিনিধি দল।
আজ বুধবার সকালে (ফেব্রুয়ারি ০৫, ২০২৫) মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করতে যায়— ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পন্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটন-সহ দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানিগঞ্জের তথা দেশের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার কাছে আমরা এসেছি।
তিনি জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত। জুলহাসের এই অদ্যমী ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন জনাব তারেক রহমান।
আতিকুর রহমান রুমন জানান, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন— আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার উক্ত কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি।”
এছাড়া আতিকুর রহমান রুমন বলেন, জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যেকোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু অর্থিক সহযোগিতা করেছি।
উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা (২৮)। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম।
সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা।
বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited