আলমগীর মানিক | ০২:৩৪ এএম, ২০২৫-০৩-০২
আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস মূলদল) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূলদল) এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে রাঙামাটির বন্দুক ভাঙ্গা রেঞ্জের মারিচুগ মৌন ও যমচুগ এলাকা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইট আইডিতে উল্লেখ করা হয়; জেএসএস-ইউপিডিএফ এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে রাঙামাটির বন্দুক ভাঙ্গা রেঞ্জের মারিচুগ মৌন ও যমচুগ এলাকা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২ জানুয়ারি উক্ত এলাকায় সন্ত্রাস দমনে সেনাবাহিনী অভিযান চালায়।
বর্ণিত অভিযানে নিহত হয় ইউপিডিএফ (মূলদল) এর সশস্ত্র সন্ত্রাসী। এছাড়াও, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয় এবং সন্ত্রাসীদের একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়। সেনাবাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে অস্থিরতা কিছুটা প্রশমিত হলেও, সেনাবাহিনী এলাকাটি ত্যাগের সঙ্গে সঙ্গে পুনরায় আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলো রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে, এলাকা ছাড়া হয় স্থানীয় জনগণ।
এরই ধারাবাহিকতায়, চলতি মাসে বেশ কয়েকবার ওই এলাকায় জেএসএস (মূলদল) এবং ইউপিডিএফ (মূলদল) এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
গত ২৩ ফেব্রুয়ারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল সেখানে যায়। তাদের উপস্থিতি বুঝতে পেরে সশস্ত্র গ্রুপ দুটি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জেএসএস (মূলদল) ও ইউপিডিএফ (মূলদল) সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন ক্যালিবারের কিছু সংখ্যক তাজা গুলি সহ সর্বমোট ২৪৭টি গুলির খোসা ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
বর্তমানে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited