নিজস্ব প্রতিবেদক | ০১:৫৬ এএম, ২০২৫-০৩-০২
রাঙামাটির রাজস্থলী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে গাইন্দ্যা ইউনিয়নের উপজেলা সদর মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত খেলায় উপজেলা পিকআপ দল ২-০ গোলে অটোরিক্সা দল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক মেদু মারমা, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক জসিম উদ্দিন,
সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক অপু, যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited