মাহে রমজানের আগমনে রিজার্ভ বাজারে স্বাগত র‌্যালি


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৪ এএম, ২০২৫-০৩-০২

মাহে রমজানের আগমনে রিজার্ভ বাজারে স্বাগত র‌্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগরিবের নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ হতে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা, পবিত্র মাহে রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান জানান। 

একইসাথে লাইট পোস্ট ফজর পর্যন্ত জ্বালিয়ে রাখার ও দাবি জানান। বক্তব্য রাখেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আখতার হোসেন চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী। 

এসময় জেলা গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল বাবুল, সহ অর্থ সম্পাদক হাজী দানু মিয়া সওদাগর, গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া শিশু সদন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী নাছির উদ্দিন, সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ফোরকান উদ্দিন রাব্বানী, রানীরহাট ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নুরুল আজিম, লঞ্চঘাট জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন রাব্বানী, মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমির সহকারী শিক্ষক আবদুল মঈন, শহিদ আবদুল আলী একাডেমির সহকারী শিক্ষক মোঃ আলমগীর, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ মোঃ মনসুর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।