আলমগীর মানিক | ০৩:০১ এএম, ২০২৫-০২-২৭
আলমগীর মানিক
রাঙামাটির সাজেকে গবেষণার কাজে গিয়ে নিঃস্ব হয়ে প্রাণ নিয়ে ফিরেছে জেলার অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের ২৩ শিক্ষার্থীসহ প্রায় ২৯জন।
গত ২৪ শে ফেব্রুয়ারী বিকেলে সাজেকে অগ্নিকান্ডের ঘটনায় সেখানের লুসাই কটেজও আগুনে জ্বলে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। সেই কটেজেই রাঙামাটির রাবিপ্রবি থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাওয়া ট্যুরিজম বিভাগের ২৩জন শিক্ষার্থীসহ অন্যান্য অতিথির ব্যাগেজপত্র রক্ষিত ছিলো বলে জানিয়েছে রাবিপ্রবি শিক্ষার্থী সাঈদ।
এই আগুনে শিক্ষার্থীদের সবগুলো ব্যাগ ও কাপড়-চোপড় সম্পূর্ন পুড়ে গেছে। শুধুমাত্র পরনের প্যান্ট-গেঞ্জি নিয়ে আগুন পরবর্তী সময়ে রাঙামাটি জেলা পরিষদ রেষ্টহাউজে রাত কাটিয়ে ২৫ শে ফেব্রুয়ারি খাগড়াছড়ি হয়ে রাঙামাটিতে ফিরে আসেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা জানায়, রাবিপ্রবি’র ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে গবেষণার জন্য শিক্ষার্থীদের নিয়ে সাজেক যায় একটি টিম। লুসাই কটেজে অবস্থানকালীন সময়ে সোমবার বিকেলে কটেজের পাশে আগুন লাগে।
এক পর্যায়ে আগুন ছড়িয়ে পরে লুসাই কটেজসহ অন্যান্য অনেকগুলো কটেজগুলোতে আগুন লেগে যায়। লুসাই কটেজে থাকা শিক্ষার্থীদের প্রায় ২৯টি ব্যাগ, লাগেজ, একটি ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোনসহ প্রায় অর্ধলক্ষ টাকা সম্পূর্ন পুড়ে যায়।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited