নুরুল কবির | ০৮:৫৬ পিএম, ২০২০-১১-২২
বান্দরবান পাবত্য জেলার লামা উপজেলায় প্রায় ৯কোটি টাকার ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রোববার সকালে জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদ এলাকায় এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী।
এরমধ্যে এলজিইডির ৪ কোটি ৭২ লক্ষ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১কোটি ৭৬ লক্ষ এবং পাবত্য জেলা পরিষদের ১কোটি ২০ লাখ টাকার কাজ রয়েছে।
প্রকল্পগুলো হচ্ছে- স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে বানিয়ারছড়া-গজালিয়া সড়ক প্রস্তকরণ, ফাইতং হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, খেদারবাধঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ। পাবর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডর্ডের অর্থায়নে রাঙ্গাঝিরি জামে মসজিদ সংষ্কার, ফাইতং উচ্চ বিদ্যালয় শ্রেণী কক্ষ ও সীমানা দেওয়াল নির্মাণ, ভাজাপাড়া মসজিদ রির্মাণ, চিউপতলী ধর্মচচরণ ত্রিপুরা পাড়ায় বৌদ্ধ বিহার নির্মাণ, ধুইল্লাছড়ি আবদুল কাদের জামে মসজিদ নির্মাণ, কামাইজ্যাঝিরি ত্রিপুরাপাড়ায় কমিউনিটি সেন্টার নির্মাণ, চিউপতলী বাজারে যাত্রী ছাউনী নির্মাণ এবং চিউপতলী শেখ রাসেল স্মৃতি সংসদ অফিস নির্মাণ।
জেলা পরিষদের অর্থায়নে চিবাতলীপাড়া বৌদ্ধ বিহার, বঙ্গবন্ধু পরিষদের ভবন নির্মাণ, বড়ইতলী রাস্তার মাথা থেকে ফাইতং রাস্তার অসমাপ্ত কাজ সমাপ্তকরণ ও ফাইতং ইউপি রাস্তার মাথা থেকে মগনামা ও ফুলবাড়ি আরকান সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ।
পরে মন্ত্রী ফাইতং বাজার এলাকায় জনসভায় যোগদেন। এ সময় প্রধান অতিথির বলেছেন- এক সময়ের অন্ধকার পার্বত্য চট্টগ্রামে এখন উন্নয়নের ছোয়ায় বদলে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে স্বাধীনতার ১০ বছরের মধ্যে এই বাংলাদেশ উন্নত দেশ হতো। বর্তমানে তারই যোগ্যকণ্যা শেখ হাসিনা ভিশন বাস্তবায়নের লক্ষে পাহাড়ের মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করছে।
এসময় বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মো: রেজা রশিদ,
লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন, প্রমুখ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited