নিজস্ব প্রতিবেদক | ০২:৪৮ এএম, ২০২৫-০২-১৮
কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব জুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খন্তাকাটা এলাকাবাসীর আয়োজনে এবং ৫নং ওয়ার্ডে বিএনপির সহযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে উন্মুক্ত মিনিবার ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়।
খেলায় কিং স্টার দল ১-০ গোলে কেএফসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
২নং রাইখালী ইউনিয়ন বিএনপি' র সভাপতি মো: আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শাহজাহান কামাল, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন,সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এবং সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা।
এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited