নিজস্ব প্রতিবেদক | ০২:৩২ এএম, ২০২৫-০২-১৮
রাঙামাটি কাপ্তাই উপজেলার টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরীকে মেরে রক্তাত্ব অবস্থায় আহত করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। বর্তমানে আহত অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়নের প্যানেল চেয়ানম্যান ও ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মুজিব জানান, সোমবার বিকালে টিসিবি মালামাল বিক্রয়ের পর সরকারি দায়িত্ব প্রাপ্ত ডিলার কাঞ্চন চৌধুরী সহ তিনি একটি চা দোকানে বসেছিল।
সেখানে স্থানীয় বাসিন্দা সানজিদ (২২) নামের এক যুবক এসে অর্তকিত ভাবে কাঞ্চন চৌধুরীর উপর হামলা চালায় এবং তাকে মেরে মাথায় রক্তাত্ব করে। তাৎক্ষনিক হামলা করা ওই যুবককে তারা থামানোর চেষ্টা করেন। পরে উপস্থিত ইউপি সদস্যরা কাঞ্চন চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। বর্তমানে সে কিছুটা সুস্থ আছেন কলে ইউপি সদস্য জানান।
এদিকে হামলায় অভিযুক্ত যুবক সানজীদ ৪নং কাপ্তাই ইউনিয়নের সেলিমের ছেলে বলে নিশ্চিত করেছে ইউপি সদস্য মুজিব। তবে ঠিক কি কারণে হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে আহত অবস্থায় কাঞ্চন চৌধুরী কাপ্তাই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে ইউপি সদস্য মুজিব নিশ্চিত করেছেন।
এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, ঘটনার হামলায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এবং সে মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। তবে আহত ব্যক্তি থানায় এসে অভিযোগ দিলে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।.
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited