আলমগীর মানিক | ০১:৪৩ এএম, ২০২৫-০২-১৩
আলমগীর মানিক
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪ টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্তান্তর করা হয়। আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রীঃ তারিখ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর।
এছাড়া হস্তান্তর অনুষ্ঠানে রাবিপ্রবি'র ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান, মোঃ জাফর আলী সিকদার, সহকারী প্রকৌশলী , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা, বিজক চাকমা, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা আলো জ্যোতি চাকমা, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর প্রকৌশলী হাসান মোহাম্মদ জাকারিয়া এবং প্রকৌশলী এ এফ এম ইসহাকসহ রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি'র প্রকৌশলীগণ ,কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের ‘মাস্টার প্ল্যান’ প্রকল্পের চারটি অত্যাবশকীয় ভবনগুলো (একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল) আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভা শেষে রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি অত্যাবশকীয় ভবনের জায়গা পরিদর্শন করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited