নিজস্ব প্রতিবেদক | ০৫:৩০ পিএম, ২০২৫-০২-০৮
বান্দরবানের আলীকদম থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আটক করেছে ৫৭ বিজিবি আলীকদম। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে আলীকদম সদর ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে। তারা সকলেই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
এ সময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাসি করে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। স্থানীয়রা আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপদ জীবনের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করছে তারা। মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের এই অনুপ্রবেশে সহযোগিতা করছে স্থানীয় সংঘবদ্ধ একটি দালাল চক্র।
২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক তিন জায়গায় অভিযান চালানো হয়। অভিযানে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮১ জন, এ বছরের ১১ জানুয়ারি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে ৫৮ জন ও আজ ৩৩ জনসহ এই তিন দফায় আলীকদম থেকে ১৭২ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৬০নম্বর পিলার এলাকা দিয়ে প্রতিদিন অন্তত ১০০ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় জন প্রতি আট হাজার টাকার বিনিময়ে প্রথমে পাহাড়ভাঙা পাড়া ও মাছকুম পাড়া হয়ে মেনলে পাড়া এলাকায় পৌঁছানো হয় তাদের। সেখান থেকে সিন্দু ও নিন্দু পাড়া হয়ে পোয়া মুহুরীতে পৌঁছালে সবাইকে বাংলাদেশিদের মতো কাপড় পড়িধান করানো হয়।
পরে পোয়ামুহুরী হয়ে নাইক্ষংছড়ি বাইশারী হয়ে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছে দেওয়া হয় এসব মিয়ানমার নাগরিকদের। ইউএনও আবদুল্লাহ আল মমিন বলেন, ‘আটক রোহিঙ্গা মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited