নিজস্ব প্রতিবেদক | ১২:২৭ এএম, ২০২৫-০২-০৭
গত ১৫ বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতন নিপীড়নকারীদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাসটিস’ কর্মসূচি পালন করেছে রাবিপ্রবি ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ১১টায় রঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে গিয়ে শেষ হয়। পরে রাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার গন অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের ডান হাত হিসেবে কাজ করা এই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা না হলে বিপ্লবের শীহদদের আত্মা অতৃপ্ত থেকে যাবে।
একই সাথে ছাত্রদল নেতৃবৃন্দ রাবিপ্রবিতে জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের নিবর্তনমূলক কর্মকান্ড সম্পর্কে দুটি অভিযোগ পত্র জমা জমা দেন। তারা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপাচার্য আবেদনের মর্মর্থ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এসময় রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক মো: জসিম উদ্দীন, নাছির উদ্দিন অর্নব, আশিক হোসেন, সাজ্জাদ , সোলেমান বাদশা, ইউনুস ইয়ামিন, জিশান আহমেদ , আরিফুল ইসলাম জয়, মোহাম্মদ সাঈদ, আশরাফুল ইসলাম, তৌফিক হাসান রাসেল ,শরিফ উদ্দিন , রবিউল কাউসার লাবিব ও মোহাম্মদ হৃদয় সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited