কাপ্তাইয়ে দুর্গম এলাকায় সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৪ পিএম, ২০২৫-০২-০৫

কাপ্তাইয়ে দুর্গম এলাকায় সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙামাটি সেনা রিজিয়ন কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকার স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফ্রেব্রুয়ারী) সকালে সেনাপ্রধানের নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি এর তত্ত্বাবধানে কাপ্তাইয়ের দুর্গম বরাদম ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা কেরেককাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বরাদম সেনা ক্যাম্পের ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ এসময় উপস্থিত থেকে এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

 

বিতরণ করার সময় তিনি বলেন, পাহাড়ের শান্তি, সম্প্রতি উন্নয়ন কার্যক্রমে সবসময় সেনাবাহিনীর সহযোগীতা অব্যাহত থাকবে।