নিজস্ব প্রতিবেদক | ০৮:২৩ পিএম, ২০২৫-০২-০২
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ৭ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা। শনিবার (১ জানুয়ারি) রাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আমবাগানে এ ঘটনা ঘটে। মোবাইলের নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা হওয়ার কারনে অপহৃত শ্রমিকদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার আমবাগান থেকে শনিবার গভীর রাতে কাঠ কাটার সময় ৭ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরবর্তীতে অপহৃত শ্রমিকদের পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করে। এসব শ্রমিকরা বিভিন্ন এলাকা থেকে সরই ইউনিয়নে এসে কাঠ কাটার শ্রমিক হিসেবে কাজ করে। এদিকে অপহরণের খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান শুরু করেছে।
সরই ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস কোম্পানি বলেন, আমবাগান এলাকা থেকে সন্ত্রাসীরা ৭ শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ দাবী করেছে বলে শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
লামা উপজেলার ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বলেন, শুনেছি ৭ জন শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। পরে বিস্তারিত জানানো যাবে।
গত ১৪ জানুয়ারী একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে ১ লাখ নব্বই হাজার টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৯ ঘন্টা পর ৭ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited