নিজস্ব প্রতিবেদক | ১১:৪৭ পিএম, ২০২৫-০১-১৯
রাঙামাটি পৌরসভা জামায়াতে ইসলামী ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৯/০১/২০২৫ ইং তারিখ রোজ রবিবার পৌরসভার কার্যালয়ে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম। সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভা জামায়াতের আমীর ও জেলা শূরার সদস্য মোঃ মাইনুদ্দিন উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াত ইসলামীর সেক্রেটারী জেলা শূরার সদস্য হাফেজ আবুল বাশার পৌরসভা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা শূরার সদস্য এডভোকেট মোঃ রহমত উল্লাহ পৌরসভা জামায়াত ইসলামীর অফিস সেক্রেটারি মোঃ সাজ্জাদুল ইসলাম জেলা শূরার সদস্য মোঃ জামশেদুল আযম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে সুপরিকল্পিতভাবে সংগঠনকে এগিয়ে নিতে হবে। প্রতিটি কর্মীর দায়িত্ব হলো নিজেদের দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে মোঃ মাইনুদ্দিন বলেন ২০২৫ সালের পরিকল্পনা প্রণয়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
প্রোগ্রামে পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন অংশগ্রহণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited