নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৯ পিএম, ২০২৫-০১-০৫
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্যদিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (৫ জানুয়ারী) ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুপুর ১২ টায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালনে জাতীয়তাবাদী ছাত্রদল লংগদু উপজেলা শাখার আহবায়ক রায়হানুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব তানজির হোসেনের সঞ্চালনায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের মাঠে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাংগামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আবু নাছির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছিলেন,রাংগামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম রাজু, সহ-সভাপতি মোঃ মানিক, মোঃ খোরশেদ, যুগ্ম সম্পাদক মোঃ ছগির, মেহেদী, প্রচার সম্পাদক আরজু প্রমুখ
এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও ৭ টি ইউনিয়ন থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী বর্ণাঢ্য র্যালী ও মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হয়। সভা শেষে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা ছাত্রদল। এসময় এযাবতকালের সাবেক প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited