কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর বিআরটিএ'র সতর্কতামূলক নির্দেশিকা


প্রেস বিজ্ঞপ্তি    |    ১০:২৩ পিএম, ২০২৫-০১-০৩

কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর বিআরটিএ'র সতর্কতামূলক নির্দেশিকা

কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকগণকে নিম্নবর্ণিত নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হলো:

• কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীর গতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।

• কুয়াশাচ্ছন্ন অবস্থায় হেড লাইট "লো-বিম বা ডিপার" জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। "হাই-বিম বা আপার" কুয়াশাকে আরো বেশি ঘন করে বিধায় "হাই-বিম বা আপার" জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।

• লেন পরিবর্তন/ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেয়ার আগে দেখা যায় না, সে সব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।

• ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখতে হবে।

অনুরোধক্রমে
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
বিআরটিএ, রাঙ্গামাটি সার্কেল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।