আইয়ুব চৌধুরী | ১১:৩১ পিএম, ২০২৪-১২-২৯
বিএনপি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় পরে পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আইযুব চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। অন্যান্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মেম্বার, সহ-সভাপতি মুইথুই অং মারমা যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক ডালিম বড়ুয়া, সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপদেষ্টা ইমান আলী, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি মেদুসে মারমা সহ আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আরও বলেন বক্তরা সবাইকে সতর্ক করে বলেন, দলের বিভাজন সৃষ্টি করতে কিছু লোক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামনের নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited