আইয়ুব চৌধুরী | ১০:৪৪ পিএম, ২০২৪-১২-২৮
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার শেখ খলিলুর রহমান বলেছেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার,ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ত্যাগে বাধ্য হয়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের নিষ্ঠার সাথে মাঠে কাজ করতে হবে।
শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গাইন্দ্যা ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
খলিল মাষ্টার বলেন- স্বৈরাচারের কিছু দোসর এখন বিএনপির ভিতরে ঢুকে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। স্বৈরাচারের এসব দোসরদের ব্যাপারে সকলকে সোচ্চার থাকতে হবে। তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
রাজস্থলী উপজেলা হল রুমে গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হ্লাসিমং মারমার সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির- সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মঞোই মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,সাবেক সভাপতি জাহেদুল আলম, সহ সভাপতি ছগির আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াইপ্রু মারমা, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্য সচিব উজ্বল তনচংগ্যা,উপজেলা শ্রমিকদলের সভাপতি আবদুল হামিদ,জেলা তাতী দলের সদস্য আবচার,ছাত্র সমন্বয়ক হ্লামং মারমা, রাজু আহম্মদ ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাচিংমা মারমা,ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুভেল, মৎস্যজীবির সভাপতি মিদুশে মারমা, উপজেলা বিএনপি সহ সভাপতি মুইথুইঅং মারমা প্রমুখ।সভায় গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা।
বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited