বিএনপি নেতা শাকিলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১২ এএম, ২০২৪-১২-১৭

বিএনপি নেতা শাকিলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে ফিসারী বাধে‍‍ বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন সাইফুল ইসলাম শাকিল। 

এসময় জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোঃ কামরুল হাসান শাওন, মোঃ রানা ও মোঃ জামাল উদ্দিন, সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফয়সাল, জিয়া শিশু কিশোর একাডেমির সাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফুল আলম, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ওসমান, যুবদল নেতা রবিউল আলম রবি। 

কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে পৌরসভা এলাকার কমল স্মৃতি সংঘ।