আইয়ুব চৌধুরী | ১১:৩৬ পিএম, ২০২৪-১২-১৬
রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে মহান বিজয় দিবসে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা শাহ রিয়াজ বিশ্বাস।
এসময় আরও বক্তব্য রাখেন রাজস্থলী সার্কেলের এএসপি মোঃ বেলায়েত হোসেন (বিপিএম), রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলি, রাজস্থলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ এবং রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
এতে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার, ছাত্র প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়েতের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং উপহার প্রদান করা হয়।
এদিকে আলোচনা সভার পূর্বে ফিতা কেটে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।
উল্লেখ ভোর ৬.২৪ টায় ৩১ বার তোপধ্বনির পর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং বিকাল ৪ টায় রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited