নিজস্ব প্রতিবেদক | ০৩:২১ পিএম, ২০২৪-১২-১৬
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি পৌর |শাখার উদ্যােগে পৌরসভা জামায়াত ইসলামীর স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি পৌরসভার আমীর জেলা ও শূরার সদস্য জনাব মাইনুদ্দিনের সভাপতিত্বে পৌরসভার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা শূরা সদস্য এ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি পার্বত্য জেলার আমীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আবদুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি পার্বত্য জেলার সেক্রেটারি মনছুরুল হক।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি পৌরসভার দায়িত্বশীল মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আহমদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবী করে তা কখনও কাম্য নয়। বাংলাদেশের সকল জনগণ মিলে এই দেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি মানছুরুল হক বলেন পার্শ্ববর্তী দেশ ভারত এই দেশটাকে তাদের তাবেদারী রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে চায় কিন্তু এই দেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে তা কখনও হতে দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে মোঃ মাইনুদ্দিন বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited