প্রয়াত স্বজনদের রুহের মাগফেরাত কামনায় শফির দোয়া ও জিয়াফত আয়োজন


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৬ পিএম, ২০২৪-১২-০৭

প্রয়াত স্বজনদের রুহের মাগফেরাত কামনায় শফির দোয়া ও জিয়াফত আয়োজন

রাঙ্গামাটি শহরের  ৫ নং ওয়ার্ডের অন্তর্গত আসামবসতি   জামে মসজিদ সংলগ্ন  মো.শফিকুল ইসলামের উদ্যোগে  আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনায় দোয়া  ও জিয়াফতের আয়োজন করা হয়েছে। 
আজ শনিবার সকালে নিজ বাসভবনে জিয়াফতের আয়োজন করা হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। 
জিয়াফতের বিষয়ে মোঃ শফিকুল ইসলাম জানান, আমার নানা আব্দুল হাসিম খান ও আমার নানী আযান খাতুন,দাদা হাজী আব্দুল গনি, দাদি আছমা খাতুন, মা জয়নাব বিবি'র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও জিয়াফতের আয়োজন করেছি।  আমি এলাকার অসচ্ছল  জনসাধারণসহ এলাকার প্রতিবেশি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে খাওয়ানোর জন্য এই  জিয়াফতের আয়োজন করেছি। এই আয়োজনে আমি আমার অসচ্ছল প্রতিবেশী বন্ধুবান্ধব এবং এতিমখানার শিক্ষার্থীসহ আলেমদের দাওয়াত করেছি। সকলের কাছে আমি দোয়া প্রার্থী।