বিলাইছড়ি প্রতিনিধি | ০৮:৪৫ পিএম, ২০২৪-১২-০২
তানভীর আহমেদ, বিলাইছড়ি (রাঙামাটি)
বিলাইছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রীতি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোন।
দীর্ঘ ২৭ বৎসর অমানিশা কেটে ২রা ডিসেম্বর ১৯৯৭ ইং শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়, তারই ধারাবাহিকতায় আজ পার্বত্য শান্তিচুক্তির ২৭ তম বর্ষপূর্তি উপলক্ষে অবিনশ্বর ৩২ বীর বিলাইছড়ি জোন এর উদ্যেগে আজ সোমবার সকালে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর মধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে এলাকার পাহাড়ী বাঙ্গালী সকলের মাঝে আনন্দ বিরাজ করছেএক্সনভ। এ অঞ্চলের গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করায় সেনাবাহিনীর প্রতি পাহাড়ী বাঙ্গালী সবাই কৃতজ্ঞতা জানাই। এদিকে ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৩২ বীর এর জোন কমান্ডার।
একইদিন বিকালে বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে অবিনশ্বর ৩২ বীর বিলাইছড়ি জোন এবং বিলাইছড়ি উপজেলার মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, উক্ত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং ম্যাডেল বিতরন করেন ৩২ বীর এর জোন কমান্ডার লেঃ কর্নেল রিফায়েত করিম চৌধুরী (পি এস সি),বিলাছড়ি সার্কেল এসপি আবুল কাশেম,বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া,বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ এবং এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited