মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১২:৪৮ পিএম, ২০২৪-১১-১৬
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার পথিকৃৎ দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমি'র সম্পাদক পাহাড়ের চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ এর সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তি উপলক্ষে সুধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের হল রুমে এই সুধী সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ জেলার গণমাধ্যমকর্মীরা।
সুধী সংলাপে বক্তারা বলেন, বিশ্বের যেকোনো পেশায় নির্দিষ্ট একটা বিষয়ে জানা থাকলে কাজ করা যায় তবে সাংবাদিকতা করতে গেলে সকল বিষয়ে জানতে হয়। সাংবাদিকতায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি থেকে শুরু করে সকল বিষয়ে জানতে হবে। নয়তো সাংবাদিকতা করা যায় না।
সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে বক্তারা বলেন বস্তুনিষ্ট সাংবাদিকতা করে চারন সাংবাদিক একেএম মকসুদ আহমেদ সুদীর্ঘ ৫৫ বছর ধরে সফল ভাবে সাংবাদিকতার পথ অতিক্রম করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। তার পথ অনুসরণ করে বর্তমান সময়ে যারা সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন তাদের সকলকে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited