নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২৪-১১-১৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইনীমুখ ইউনিয়ন পূর্ব শাখার আয়োজনে স্থানীয় একটি মিলনায়তনে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ নভেম্বর-২০২৪ইং) সকাল ৭টায় ইউনিয়নের আমীর মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ নুরুন্নবী এর সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি জেলা শাখার এসিসট্যান্ট সেক্রেটারি মোঃ মানছুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, লংগদু সদর ইউনিয়নের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হকসহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজ সাধারন মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে। তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে, দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে, জামায়াতে ইসলামীকে নেতৃত্বের আসনে দেখতে চাইলে এ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে, নিজকে প্রস্তুত করতে হবে।
কাঙ্খিত সমাজ ও রাষ্ট্র সংস্কারের কাজে, সামাজিক সেবা বা কাজের মাধ্যমে সাধারণের মাঝে স্থান করে নিতে হবে। আর এটা করতে সক্ষম হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে এবং মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে।”
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited