বিশেষ প্রতিনিধি | ১১:৩৩ এএম, ২০২৪-১১-০৫
রাঙামাটিতে ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত জেলা শহরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের অভ্যন্তরে মুজাদ্দেদ-ই আলফেমানী উচ্চ বিদ্যালয় ও আল আমীন মাদ্রাসা গুলোর নানাবিধ সমস্যা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে রাঙামাটি ইসলামীক সেন্টারে জেলা ইসলামিক সেন্টারের নেতৃবৃন্দদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তিনি।
আলোচনা সভায়, জেলা প্রশাসকের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন গুলোর সংস্কার সহ নানাবিধ সমস্যা কথা তুলে ধরেন ইসলামিক সেন্টারের নেতৃবৃন্দরা। এতে জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার সহ সার্বিক বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি ইসলামিক সেন্টারের সভাপতি এ্যাড, মোক্তার হোসেন, মুজাদ্দেদী আলফেসানী উচ্চবিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান মো.জাহাঙ্গীর আলম, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, ইসলামিক সেন্টার জয়েন সেক্রেটারী ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামিক সেন্টার অফিস সেক্রেটারী এ্যাড. হারুনুর রশিদ, নির্বাহী সদস্য মো মনছুরুল হক, আব্দুস সালাম, জামশেদুল আযম সহ সংশ্লিষ্টরা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited