“জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের সদস্যদের সরকারী চাকুরী দেয়ার দাবি”


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৪ পিএম, ২০২৪-১০-০৫

“জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের সদস্যদের সরকারী চাকুরী দেয়ার দাবি”

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার  কাউখালি উপজেলা জামায়াতের উদ্যেগে ০৫/১০/২৪ ইং তারিখে মাদ্রাসা মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আবুল বারাকাত, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী এড মোঃ হারুন অর রশীদ, কাউখালি উপজেলা জামায়াতের নেতা আবদুল বায়েচ, জামায়াত নেতা মাওলানা আবদুর রাজ্জাক, ডাক্তার ইকবাল, মোঃ শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম,  মোঃ রমিজ উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্যে জামায়াত আমীর আবদুল আলীম বলেন, গত ১ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত একটানা আন্দোলন করে ছাত্র সমাজ নিজের বুকে গুলিকে বরণ করে শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতার মসনদ হতে বিতারিত করেছে। এ দেশের সেনাবাহিনী সঠিক সময় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর্মি চীফ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। 

বর্তমান সরকারে কাছে ৫ আগষ্টের বিল্পবের শহীদের প্রতিটি পরিবারে একজন কে সরকারী চাকুরি দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, জামায়াতের প্রতিটি কর্মীদের জানমালের নিরাপত্তার জন্য একজন পাহারাদার এর ভুমিকা পালনের আহবান জানান। 

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত কোন অন্যান্য দলের মত একটি রাজনৈতিক দল নয় এখানে নিজেদের কে মানে উন্নতি করতে হবে।বর্তমান সময়কে যথাযত কাজে লাগানোর কথা স্বরণ করিয়ে বলেন যারা দ্বীনের পথে আসার জন্য অপেক্ষা করছে তাদের কে আন্দোলনের মধ্যে সামিল করে নিতে হবে।জামায়াতের একজন কর্মী আল্লাহর প্রিয় বান্দাদের  মধ্যে সামিল হওযার জন্য আহবান করেন।