আলমগীর মানিক | ০৯:১৯ পিএম, ২০২৪-১০-০৩
রাঙামাটির সাজেকে পর্যটক প্রবেশে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসের ২৪ থেকে ২৭ প্রথম দফার পর দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
তৃতীয়বার পর্যটকদের নিরুৎসাহিতকরণের সময় শেষ হওয়ার দিন বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় নতুন সিদ্ধান্ত জানালো প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞিতিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, ‘যেহেতু পর্যটকরা খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণ করেন। আর এই মুহূর্তে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছি আমরা। পরিস্থিতি স্বাভাবিক হলে ভ্রমণের বিষয়টি পরে জানানো হবে।’
পাহাড়ে সম্প্রতি সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন সাজেকে ১৫’শ পর্যটক আটকা পড়েন। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছান। ওই দিন রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক সাজেকে পর্যটকদের ভ্রমণে তিন দিনের নিরুৎসাহিতকরণের সময় বেঁধে দেন।
সেদিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত জরুরি নোটিশে জানানো হয়েছিল, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে তৃতীয় দফায় সময় বাড়িয়ে তা ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। সর্বশেষ অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত দিলো প্রশাসন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited