নিজস্ব প্রতিবেদক | ০৮:৪০ পিএম, ২০২৪-১০-০২
রাঙামাটি শহরের অন্যতম ক্রীড়া সংগঠন শাপলা যুব কল্যাণ সংঘের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি শহরের পুরানবস্তি এলাকার পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মামুনুর রশিদ মামুন।
এসময় রাঙামাটি শাপলা যুব কল্যান সংঘের সভাপতি মো. এমদাদ হোসেন মানিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাহবুবুল বাসেত আপু,শাপলা যুব কল্যাণ সংঘের উপদেষ্টা মো. আজম,আব্দুল কাদের,কমিটির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল আলম সোহাগ, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, মো. ফারুক, মো. জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জোনায়েদ পারভেজ'সহ কমিটির নেতৃবৃন্দরা।
পরিচিতি সভায় বক্তারা বলেন,স্বৈরাচার সরকার পতনের পর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা একটি মহল মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাই। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
তারা আরো বলেন, শিশু কিশোররা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরা ভবিষ্যতে দেশ ও জাতির রক্ষণাবেক্ষণ করবে, তারাই তাদের বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে দেশ ও জাতিকে পথ দেখাবে। সে জন্য শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করতে এসব এলাকা ভিত্তিক সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে।
এসব সংগঠন গুলোকে দায়িত্ব নিতে হবে যুব সমাজ যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে। তাদের মাদক, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত থেকে দূরে সরাতে বিভিন্ন খেলার আয়োজন করে তাদের মাঠমূখী করে গড়ে তুলতে পারলেই ভবিষ্যত বাংলাদেশ তাদের হাতেই এগিয়ে যাবে। তাই সামাজিক সংগঠন গুলোতে যারাই দায়িত্বে আসুক না কেন তাদের সমাজের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে হবে।
এর আগে সভা শুরুতে আগত অতিথিরা নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited